ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার রেমিট্যান্সে সর্বোচ্চ আয়ের রেকর্ড! প্রথম ২০ দিনে কত এলো জানেন?

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

এবার রেমিট্যান্সে সর্বোচ্চ আয়ের রেকর্ড! প্রথম ২০ দিনে কত এলো জানেন?

এবার রেমিট্যান্সে সর্বোচ্চ আয়ের রেকর্ড! প্রথম ২০ দিনে কত এলো জানেন?

এবার রেমিট্যান্সে সর্বোচ্চ আয়ের রেকর্ড! প্রথম ২০ দিনে কত এলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : রেমিট্যান্স চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ৯ কোটি ৫১ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ চলতি বছর এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৯ শতাংশ। শুধু সেপ্টেম্বরের ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত তিন দিনে দেশে এসেছে ১৩ কোটি ৩০ লাখ ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮.৩০ শতাংশ বেশি। জুলাই ও আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (৩০.৩২ বিলিয়ন), যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

প্রবাসী বাংলাদেশিদের এই অর্থ প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং অর্থনীতির শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন