ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাতার একা নয়: আরব লীগ প্রধান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ এএম

কাতার একা নয়: আরব লীগ প্রধান

কাতার আক্রমণের পর ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মধ্যপ্রাচ্য। আরব এবং মুসলিম দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে কাতারের রাজধানী দোহায়। এই বৈঠক থেকে ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়েছে।

কাতারে হামাসের কর্মকর্তাদের বাসভবনে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার পর জরুরি বৈঠকে বসেছে আরব ও মুসলিম বিশ্বের নেতারা।

আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘একটি অপরাধের মুখে নীরব থাকা আরও অপরাধের পথ প্রশস্ত করে।’

রবিবার দোহায় আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে তিনি বলেন, এই সম্মেলন একটি শক্তিশালী বার্তা দিচ্ছে যে ‘কাতার একা নয়। আরব এবং ইসলামিক বিশ্ব তার পাশে আছে।’

আহমেদ আবুল ঘেইত (আরব লীগের মহাসচিব) বলেন, গাজায় দুই বছর ধরে চলা গণহত্যার মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণেই ইসরায়েল আজ আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং কোনো পরিণতি ছাড়াই এই ধরনের আগ্রাসন চালাচ্ছে।

এদিকে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘দ্বিচারিতা’ ত্যাগ করে ইসরায়েলকে তার ‘অপরাধের’ জন্য শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দ্বৈত মানদণ্ড বন্ধ করার এবং ইসরায়েলকে তার সকল অপরাধের জন্য শাস্তি দেওয়ার। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করার জন্য ইসরায়েলের এই ‘চলমান নির্মূল যুদ্ধ’ কখনোই সফল হবে না।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন