ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শীর্ষে ভারতের দিল্লি, রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম

শীর্ষে ভারতের দিল্লি, রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়

শীর্ষে ভারতের দিল্লি, রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়

শীর্ষে ভারতের দিল্লি, রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ১২৫টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।

রবিবার সকাল ৮টা ৫৪ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৩৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।

এ ছাড়া ১৮৬ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের কলকাতা। এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ঢাকার স্কোর হচ্ছে ১৭৭, শহরটির বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া ১৭৪ স্কোরে চতুর্থ ইন্দোনেশিয়ার জাকার্তা ও ১৬৫ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে মিসরের কায়রো। এসব শহরের বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন