ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ এএম

মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা

ইরানের সীরিক শহরের এক বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার জবাবে ইরাকেসহ মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনায় সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করে, তাদের এই যৌথ হামলায় পেন্টাগনের একটি মেরামত কেন্দ্র, প্রযুক্তিগত সরঞ্জাম রাখার গুদাম এবং মার্কিন নজরদারি বেলুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হয়েছে। হামলায় ঘাঁটির জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন মার্কিন সেনাসদস্য নিহত হয়। তবে এই ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো স্বাধীন সত্যতা পাওয়া যায়নি।

অন্যদিক, সম্ভাব্য হুমকির মুখে গত ছয় ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো জারি করা জরুরি সতর্কবার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জনগণকে অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে তথ্যের আপডেট অনুসরণ করতে বলেছে।

একই সময়ে দক্ষিণ লেবাননের কফর রেমান এবং আরব সালিম এলাকার উপকণ্ঠে দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এর আগে ইরানের খুজেস্তান প্রদেশের তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হন বলে প্রদেশটির নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নরের বরাতে ইরনা নিউজ এজেন্সি নিশ্চিত করেছে।

সূত্র: আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন