ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ এএম

নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা

দুর্নীতি ও সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সকাল থেকেই রাস্তায় নেমেছে নেপালের জেনারেশন জেড (জেন-জি) তরুণরা। তাদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন দেশের খ্যাতনামা শিল্পী ও বিনোদন তারকারা। দেশটির প্রখ্যাত অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ ও হরি বনশ আচার্য ফেসবুকে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন।

আচার্য এক পোস্টে ‘নতুন করে তৈরি হওয়া একটি রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার’ উদাহরণ টেনে জনসেবামূলক অবকাঠামোর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, আমি প্রতিদিন ভেবেছি এই রাস্তা এত দ্রুত ভেঙে পড়ল কেন। কিন্তু শুধু ভেবেছি। আজকের তরুণরা শুধু ভাবে না, প্রশ্ন তোলে—কেন ভাঙল? কিভাবে? কে দায়ী? তিনি নেতাদের উদ্দেশে আহ্বান জানান যেন তারা দায়িত্বশীল হন এবং ভবিষ্যৎ প্রজন্মকে জায়গা করে দেন।

মদন কৃষ্ণ শ্রেষ্ঠও একই সুরে লিখেছেন, দেশের প্রতিটি যুগ দেখেছি, সংগ্রাম পেরিয়েছি। কিন্তু সর্বত্র দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার লালসা বেড়েই চলেছে। প্রতিদিন হাজারও তরুণ বিদেশে পাড়ি জমাচ্ছে। এ যেন মাতৃভূমির কান্না। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাদের কণ্ঠস্বর অবশ্যই শোনা উচিত।

শিল্পী প্রকাশ সাপুত তার দুই ভাই সুনীল ও সাচীনকে বিক্ষোভে অংশ নিতে উৎসাহ দিয়েছেন। তিনি ইউটিউব থেকে পাওয়া গত মাসের আয় থেকে প্রত্যেককে ২৫ হাজার রুপি পাঠিয়েছেন। সাপুত তাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে এবং অতিরিক্ত ক্লান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

অভিনেতা ও পরিচালক নীশ্চল বসনেত টিকটকে সমর্থন জানিয়ে বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় এসে জনগণকে ভুলে যান এবং দমনমূলক নিয়ম বানান। তবে এবার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নেপালে থাকা তরুণরাই, যা তাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তিনি পুলিশকেও অনুরোধ করেছেন যেন আন্দোলনের সময় কোনো সহিংসতা না ঘটে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন