ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সৌদি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:২৫ এএম

সৌদি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

সৌদি আরবের যুদ্ধজাহাজ এবং অস্ত্রাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। তবে হামলার বিষয়টি এখনও সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। খবর আনাদোলুর।

সোমবার (১৭ আগস্ট) টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, তাদের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের একটি অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট শিপ এবং সঙ্গে থাকা বেশ কয়েকটি নৌযানে আঘাত হেনেছে।

ক্ষেপণাস্ত্র হামলাটিকে ‘সঠিক ও নিখুঁত’ হিসেবে বর্ণনা করে সারি বলেন, এই হামলার ফলে কয়েকটি জাহাজ ডুবে গেছে এবং বাকিগুলোতে আগুন ধরে গেছে।

মুখপাত্র আরও জানান, ইয়েমেনের মধ্য-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের সাহন আল-জিন সামরিক ক্যাম্পে অবস্থিত একটি সৌদি অস্ত্রাগারেও একাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতি বাহিনী।

২০১৪ সালে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের একটি বড় অংশ দখল করে নেয়। এরপর হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে কয়েক বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে।

২০২৩ সালে ইসরায়েল-গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন