ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার বিনা খরচে ভিসা দেবে মধ্যপ্রাচ্যের যে দেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

এবার বিনা খরচে ভিসা দেবে মধ্যপ্রাচ্যের যে দেশ

এবার বিনা খরচে ভিসা দেবে মধ্যপ্রাচ্যের যে দেশ

এবার বিনা খরচে ভিসা দেবে মধ্যপ্রাচ্যের যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ভিসানীতিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে এখন থেকে বিনা খরচে পর্যটন ভিসা পাওয়া যাবে। নতুন প্রবেশনীতির আওতায় দুই সপ্তাহের জন্য বিনামূল্যের পর্যটন ভিসা চালু করেছে দেশটি।

রোববার (২ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতকে উৎসাহিত করার লক্ষ্যে ওমান ‘বিদেশিদের বাসস্থান আইন’ সংশোধন করেছে। এর মাধ্যমে নির্বাচিত কয়েকটি দেশের নাগরিক বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশ ও শুল্ক বিভাগের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শরাইকির জারি করা রয়্যাল ওমান পুলিশের এক সিদ্ধান্তের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে। এটি সরকারি গেজেটে প্রকাশের পরের দিন থেকেই কার্যকর হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য দেশগুলোর নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দিতে পারবে।

এতে আরও বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দর্শনার্থীরা প্রযোজ্য শর্ত ও ফি পরিশোধের মাধ্যমে এটিকে অন্য যেকোনো ধরনের পর্যটন ভিসায় রূপান্তর করতে পারবেন।

সংশোধনীগুলোর মাধ্যমে নির্বাহী প্রবিধানের ১০ নম্বর ধারায় নতুন ভিসা বিভাগ যুক্ত করা হয়েছে। পাশাপাশি ২৯ নম্বর ধারার অধীনে প্রবেশ ভিসার আনুষ্ঠানিক তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ভিসার জন্য ফি নির্ধারণ করা হয়েছে শূন্য ওমানি রিয়াল।

গালফ নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষ এখনো যোগ্য দেশগুলোর তালিকা প্রকাশ করেনি। তবে উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত দেশগুলোর নাগরিকরাই এ সুবিধা পাবেন।

ওমানের এ পদক্ষেপ আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশের প্রক্রিয়া আরও সহজ করবে। এর ফলে ভ্রমণকারীরা আরও সহজ ও সুবিধাজনক অভিজ্ঞতা পাবেন। সূত্র: গালফ নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন