ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

৪০০ কেজি আরডিএক্স নিয়ে মুম্বাইতে ঢুকেছে ৩৪ আত্মঘাতী জঙ্গি! শহরজুড়ে ‘হাই-রেড অ্যালার্ট’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম

৪০০ কেজি আরডিএক্স নিয়ে মুম্বাইতে ঢুকেছে ৩৪ আত্মঘাতী জঙ্গি! শহরজুড়ে ‘হাই-রেড অ্যালার্ট’

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

ভারতের মুম্বাই নগরীতে ফের সিরিয়াল নাশকতার ছক! ৩৪ জন আত্মঘাতী জঙ্গি, ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক নিয়ে ঢুকে পড়েছে শহরে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াটসঅ্যাপে ট্রাফিক পুলিশের কাছে এই হুমকিবার্তা আসার পরেই নড়েচড়ে বসেছে নগরীর পুলিশ প্রশাসন। বিষয়টি পৌঁছেছে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দাদের কাছেও।

এমন ভয়াবহ বার্তা পাওয়ার পর স্বপ্নীল নগরীতে সকাল থেকেই বেধে গেছে হুলুস্থুল কাণ্ড। দুর্গের মতো তল্লাশি ও ‘উচ্চ লাল সতর্কতা’ জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানগুলোতে। বিশেষ করে রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড ও আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে চিরুনি তল্লাশি।

হুমকির কথা উল্লেখ করে মুম্বাই পুলিশ জানিয়েছে, ৩৪ জন জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে প্রবেশ করেছে। এই কাজে প্রায় ৩৪টি গাড়ি ব্যবহার করা হয়েছে। মুম্বাই বিস্ফোরণেরই ধাঁচেই একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেয়া হবে শহর।

পুলিশ হুমকির বরাতে আরও বলছে, শুধু শহরই নয়, এই ঘটনায় গোটা দেশ নড়েচড়ে বসবে।

৪০০ কেজি বিস্ফোরক আরডিএক্স এক কোটির বেশি মানুষকে নিমেষে মেরে ফেলতে সক্ষম। পুলিশের বক্তব্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে জানা গেছে, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ইতোমধ্যে ঢুকে পড়েছে ভারতে।

কিন্তু কে বা কারা এই ম্যাসেজ পুলিশকে পাঠিয়েছে, তা নিশ্চিত করে এখনও বলতে পারেনি তারা। বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে তারা।

/এটিএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন