ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প

বাংলাদেশের জন্য পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

ওই বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করা হয়েছে। তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং অভিজ্ঞ কূটনীতিবিদ।

মনোনয়নটি অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে। এছাড়া, ক্রিস্টেনসেনের পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কূটনীতিবিদের নিয়োগ অনুমোদনের জন্য সিনেটে পাঠিয়েছে হোয়াইট হাউজ। তথ্যসূত্র: বাসস

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন