ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:৫৯ পিএম

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তির কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। চুক্তি নিয়ে কোনো ইসরায়েলি কর্মকর্তার এটিই ছিল প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

কট্টর ডানপন্থি এই নেতা সোমবার বলেছেন, লেবানন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকায় এই চুক্তির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। তারা এর বাধ্যবাধকতার আওতায় পড়েন না।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বেন-গভির বলেন, ‘ট্রাম্পের এই চুক্তি আমাদের ওপর বাধ্যতামূলক নয়। আমরা এই চুক্তির কোনো পক্ষ না। এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না।’

বেন-গভির আরও বলেন, হিজবুল্লাহ বিলুপ্ত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সন্তুষ্ট হওয়া উচিত নয়। সেনারা যেসব এলাকা দখল করেছে সেখান থেকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন