ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

‘চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান’: গালিবাফ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৩২ পিএম

‘চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান’: গালিবাফ

চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরান নিজের অবস্থানে অনড় ও অবিচল থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ বিবৃতিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করে এই হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যৌথভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক নাগরিকদের নিশানা করেছে। প্রতিপক্ষের নৃশংসতার নিন্দা জানিয়ে তিনি বলেন, তারা নিরীহ শিশুদের নির্মমভাবে হত্যা করেছে এবং এমন কোনো অপরাধ বা নিষ্ঠুরতা নেই যা তারা করতে বাকি রেখেছে।

১২ দিনের যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইরানি স্পিকার উল্লেখ করেন, সেই সমস্ত বীরত্বপূর্ণ ও মজলুম শহীদদের আত্মত্যাগই বর্তমান প্রজন্মের মূল অনুপ্রেরণা। প্রিয় মাতৃভূমি ইরানের গৌরব রক্ষা এবং চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনার লড়াইয়ে তেহরান শেষ মুহূর্ত পর্যন্ত কোনো চাপের মুখে পিছু হটবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

সূত্র: আল-জাজিরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন