ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

‘অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন করবে না ইরান’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৪:২৩ পিএম

‘অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন করবে না ইরান’

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি অনুমোদন করা হবে না।

রোববার তিনি বলেন, ‘আমরা কোনো চুক্তি অনুমোদন করব না, যতক্ষণ না নিশ্চিত হচ্ছি যে ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হয়েছে।’ গালিবাফ আরও বলেন, কূটনৈতিক আলোচনায় যুক্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বক্তব্য বা প্রতিশ্রুতির ওপর আস্থা রাখেন না। খবর আলজাজিরার।

এ ছাড়া তিনি জানান, ইরানের সপ্তম উন্নয়ন পরিকল্পনায় সম্ভাব্য সংশোধনগুলো বিশেষায়িত সংসদীয় কমিটিগুলো পর্যালোচনা করবে। এসব পর্যালোচনায় যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতি পুনর্গঠনের বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন বিষয়ে কূটনৈতিক যোগাযোগ ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন