ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদির সঙ্গে মিল রেখে এবার ঈদ পালন করবে পাকিস্তানও

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:১৪ এএম

সৌদির সঙ্গে মিল রেখে এবার ঈদ পালন করবে পাকিস্তানও

সৌদির সঙ্গে মিল রেখে এবার ঈদ পালন করবে পাকিস্তানও

সৌদির সঙ্গে মিল রেখে এবার ঈদ পালন করবে পাকিস্তানও

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো পাকিস্তানও ২৭ মে পালন করবে ঈদুল আজহা। দেশটির রুইয়াত-ই-হিলাল কমিটি ঘোষণা করেছে, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) করাচিতে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ইসলামাবাদ, লাহোর, কোয়েটা ও পেশোয়ারেও জোনাল কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রুইয়াত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খাবির আজাদ জানান, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার ছিল এবং বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার সাক্ষ্য পাওয়া গেছে।

এর ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ হবে ১৮ মে (সোমবার) এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন পাকিস্তান স্পেস এন্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) পূর্বাভাস দিয়েছিল, ১৭ মে নতুন চাঁদের জন্ম হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ওইদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সুপারকো জানিয়েছিল, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৮ মে ১ জিলহজ এবং ২৭ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা ছিল। বাংলাদেশে ঈদ কবে উদযাপিত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন