ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:০৮ পিএম

এবার ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

এবার ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

এবার ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। দেশটির সাংবিধানিক রাজতন্ত্রের সর্বোচ্চ পরিষদ ‘মাজলিস রাজা-রাজা’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।

মাজলিস রাজা-রাজার ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালউদ্দিন জাতীয় সম্প্রচারমাধ্যমে ঘোষণাটি দেন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম অ্যাস্ট্রো আওয়ানি জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের ১ জিলহজ হবে সোমবার (১৮ মে)। সেই হিসেবে ১০ জিলহজ তথা পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

এদিকে, ঘোষণার আগে থেকেই দেশজুড়ে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী মুসলিমদের মধ্যে ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন এরই মধ্যে কোরবানি এবং ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ঈদ উদ্‌যাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের দিনটি কাটানোর আশা করছেন তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন