ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইলন মাস্ককে ঘুষি মেরেছে কে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০১:৫৮ পিএম

ইলন মাস্ককে ঘুষি মেরেছে কে

হোয়াইট হাউজে বিদায়ী অনুষ্ঠানে চোখে কালশিটে দাগ নিয়ে উপস্থিত হয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন টেসলার সিইও ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
অনুষ্ঠানে মাস্কের চোখে দেখা যায় কালো দাগ, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অবশেষে নিজেই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ইলন মাস্ক জানান, মজার ছলে তিনি তার পাঁচ বছর বয়সী ছেলে ‘এক্স’কে বলেছিলেন, “মুখে ঘুষি মারো।” অবাক করার মতো হলেও, ছোট্ট এক্স সত্যিই বাবার কথায় সাড়া দিয়ে ঘুষি মারে। আর সেখান থেকেই মাস্কের চোখে আঘাতের চিহ্ন তৈরি হয়।

অনুষ্ঠানটি ছিল যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOJE)-এর প্রধান হিসেবে মাস্কের বিদায়ী অনুষ্ঠান। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মাস্কের চোখের আঘাত নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প হেসে বলেন,
“যদি আপনি এক্সকে চিনতেন, তাহলে বুঝতেন—সে এমনটা করতেই পারে!”

এদিকে নিউইয়র্ক টাইমস তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে, ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ইলন মাস্ক নিয়মিতভাবে মাদক সেবন করতেন। তবে এ বিষয়ে মাস্ক কোনো মন্তব্য করেননি।

বিদায় অনুষ্ঠানে মাস্ককে দেখা যায় ব্যতিক্রমী পোশাকে—গায়ে ছিল ‘The DOJEFather’ লেখা একটি টি-শার্ট ও মাথায় ডোজ লেখা ক্যাপ। তার ছেলে ‘এক্স’ও প্রায় সময় হোয়াইট হাউজে বাবার সঙ্গে যেতেন। এমনকি ফেব্রুয়ারিতে মাস্কের প্রথম ওভাল অফিস ভিজিটের সময় এক্সকে দেখা গেছে বাবার কাঁধে বসে থাকতে, আর প্রেসিডেন্টের ‘রেজলুট ডেস্ক’-এর পাশে দাঁড়িয়ে নাক খুঁটতেও দেখা গেছে তাকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন