ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ হলো পাকিস্তানে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:৩২ এএম

ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ হলো পাকিস্তানে

ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ হলো পাকিস্তানে

ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ হলো পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন বিশেষজ্ঞ জ্যোতির্বিদরা। তারা বলেছেন, আগামী ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময় রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।

এতে ১৭ তারিখ (২৯ জিলকদ) সন্ধ্যায় নতুন জিলহজের চাঁদের বয়স থাকবে ১৮ ঘণ্টার বেশি। ফলে ওইদিনই চাঁদ দেখার বড় সম্ভাবনা থাকবে। সেই হিসেবে পাকিস্তানে ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে।

কিন্তু ১৭ মে সন্ধ্যায় যদি পূর্বগগনে অর্ধচন্দ্রের দেখা না মেলে তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ঈদ হবে ২৮ মে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ শনিবার (২ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেছে, ঈদের তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল।

এর আগে রুয়েত-ই-হিলালের গবেষণা কাউন্সিল জানিয়েছিল, এ বছর পাকিস্তানে ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ আইজাজ মুফতি বলেছিলেন, বৈজ্ঞানিক তথ্যউপাত্ত দেখাচ্ছে, ২৭ মে ঈদ হবে।

কাউন্সিল আরও জানায়, ১৬ মে দিবাগত রাতেই চাঁদের জন্ম হবে। আর পরেরদিন এটির বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। ফলে চাঁদটি দেশের প্রায় সব জায়গা থেকে খালি চোখে দেখা যাবে।

এদিকে এরআগে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল, তাদের এখানে ২৭ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা আছে। যদি এমনটি হয় তাহলে বাংলাদেশে ২৮ মে ঈদ হতে পারে।

এখন চলছে আরবি বছর ১৪৪৭। আরবি বর্ষপঞ্জিকার শেষ বছর হলো জিলহজ। এ মাসের ৯ তারিখ আরাফাত দিবস বা হজের দিন হয়। আর ১০ তারিখে পশু কোরবানি করা হয়। সূত্র: এআরওয়াই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন