ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে বিশ্বাস করা যায় না: আরব আমিরাত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:৪৮ পিএম

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে বিশ্বাস করা যায় না: আরব আমিরাত

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরানকে আর বিশ্বাস করা যায় না বলে শঙ্কা প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।

শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আনোয়ার গারগাশ বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের ‘বিশ্বাসঘাতকতামূলক আগ্রাসনের’ পর হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা বা জাহাজ চলাচলের স্বাধীনতার বিষয়ে ইরানের কোনো একতরফা ব্যবস্থার ওপর বিশ্বাস রাখা যায় না।

উপসাগরীয় দেশগুলোর উদ্বেগের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক আইন এবং যৌথ আন্তর্জাতিক ইচ্ছাশক্তিই প্রধান নিশ্চয়তা, ইরানের কোনো একতরফা পদক্ষেপ নয়।

এদিকে কোনো শর্ত ছাড়াই অবিলম্বে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ খলিফা শাহিন আল মারার বলেন, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাবলি আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

বৈশ্বিক সামুদ্রিক নৌ-চলাচলে অবৈধ হস্তক্ষেপের জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে ইরানের অবরোধের কারণে গত প্রায় দুই মাস ধরে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ রয়েছে। এর মধ্যে মার্কিন নৌ অবরোধের কারণে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এতে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েই চলেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন