ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানকে নিয়ে এবার যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

ইরানকে নিয়ে এবার যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানকে নিয়ে এবার যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানকে নিয়ে এবার যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের মধ্যে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের জাহাজ অবরুদ্ধ এলাকার কাছাকাছি এলে সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হবে।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের নৌবাহিনীর অধিকাংশ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। তার কথায়, ইরানের বহু জাহাজ এরই মধ্যে ‘সমুদ্রের তলদেশে’ চলে গেছে।

তিনি উল্লেখ করেন, এখনো কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপ’ বা দ্রুতগামী ছোট আক্রমণাত্মক জাহাজ রয়েছে, যেগুলো আগে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।

ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।’

তিনি আরও বলেন, সমুদ্রে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যেভাবে দ্রুত ও কঠোর পদ্ধতিতে অভিযান চালানো হয়, একই ধরনের কৌশল ব্যবহার করা হবে।

এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির আশপাশে ইরানি বন্দরগামী জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে এবং সংঘাত নতুন মাত্রা পেতে পারে।
সূত্র: রয়টার্স

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন