ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার হামলা সৌদির গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয়, ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

এবার হামলা সৌদির গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয়, ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা

এবার হামলা সৌদির গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয়, ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা

এবার হামলা সৌদির গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয়, ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : এবার সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় ভয়াবহ হামলার ফলে দেশটির রপ্তানি সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে।  দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আঘাতের কারণে মোট তেল রপ্তানির প্রায় ১০ শতাংশ সক্ষমতা নষ্ট হয়েছে বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের হামলায় পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় সাত লাখ ব্যারেল তেল পরিবহণের সক্ষমতা হারিয়েছে সৌদি আরব।  এই পাইপলাইনটি বৈশ্বিক বাজারে তেল সরবরাহের একটি প্রধান বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

এদিকে ইরান যখন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নিয়ে জাহাজ চলাচল সীমিত করে, তখন এই পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়ে যায়। এটি সৌদি আরবের পূর্ব উপকূল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহণের সুযোগ করে দেয়।

বিবৃতিতে আরও জানানো হয়, মানিফা ও খুরাইস তেল প্রক্রিয়াকরণ প্ল্যান্টেও হামলা হয়েছে। যার ফলে প্রতিদিন প্রায় ছয় লাখ ব্যারেল উৎপাদন সক্ষমতা কমেছে। পাশাপাশি জুবাইল, রাস তানুরা, ইয়ানবু ও রিয়াদের বড় পরিশোধনাগারেও আঘাত হানার কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি করেছে।

সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, হামলা অব্যাহত থাকলে তেলের সরবরাহে ঘাটতি এবং আন্তর্জাতিক বাজারে পুনরায় অস্থিরতা বাড়তে পারে। সূত্র: মিডল ইস্ট আই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন