ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

আবার পূর্ণমাত্রায় চালু হচ্ছে ইরানের সব ব্যাংক শাখা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

আবার পূর্ণমাত্রায় চালু হচ্ছে ইরানের সব ব্যাংক শাখা

ইরানে আগামীকাল (শনিবার) থেকে দেশের সব ব্যাংক শাখা পুনরায় পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কারণে দেশটিতে ব্যাংক সেবা স্থবির হয়ে পড়েছিল।

ব্যাংক কো-অর্ডিনেশন কাউন্সিলের ঘোষণায় বলা হয়েছে, এই সিদ্ধান্তের আওতায় রাজধানী তেহরানের ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ের ইউনিটগুলোও সম্পূর্ণভাবে চালু থাকবে।

সম্প্রতি চলমান সংঘাতের কারণে দেশজুড়ে ব্যাংকিং কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। তবে নতুন করে সব শাখা খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু হওয়া ইঙ্গিত দিচ্ছে, ইরানে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আবার সচল হতে শুরু করেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন