ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার ইরান ও সৌদির গুরুত্বপূর্ণ পদক্ষেপ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

এবার ইরান ও সৌদির গুরুত্বপূর্ণ পদক্ষেপ

এবার ইরান ও সৌদির গুরুত্বপূর্ণ পদক্ষেপ

এবার ইরান ও সৌদির গুরুত্বপূর্ণ পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ফোনালাপ করেছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে হওয়া এই আলোচনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মন্ত্রী আলাপে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা নিয়ে আলাপ করেছেন। এছাড়া এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃস্থাপনের জন্য উত্তেজনা কমানোর উপায় নিয়েও আলোচনা হয়।

ইরান-যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর এই আলোচনা অনুষ্ঠিত হলো। 

২৮ ফেব্রুয়ারি থেকে হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। এই হামলার ফলে সৌদি আরবের একমাত্র অপরিশোধিত তেল রপ্তানির পথ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়। 

গত মাসে প্রিন্স ফয়সাল সতর্ক করে বলেন, ইরানের হামলা সৌদি আরব ও প্রতিবেশী দেশের সঙ্গে যেকোনো বিশ্বাসকে ধ্বংস করেছে। তিনি আরও বলেন, ইরান কখনও সৌদি আরবের কৌশলগত অংশীদার ছিল না।

ফোনালাপের এই উদ্যোগ অঞ্চলটিতে উত্তেজনা কমাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুনভাবে স্থাপন করতে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।  রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনা বাড়াতে এটি ভূমিকা রাখতে পারে। সূত্র: দ্য ন্যাশনাল

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন