ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার উল্টো ডোনাল্ড ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ এএম

এবার উল্টো ডোনাল্ড ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান

এবার উল্টো ডোনাল্ড ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান

এবার উল্টো ডোনাল্ড ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির বিরুদ্ধে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফের এক শীর্ষ উপদেষ্টা। আলজাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (০৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের আগের বক্তব্যের সুরে হুঁশিয়ারি দিয়ে গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি বলেছেন, ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে। এরপর তার মিত্ররা ‘প্রস্তর যুগে ফিরে যাবে’।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মাদি লিখেছেন, আমরা পিছু হটব না। 

তিনি আরো দাবি করেন, ইরান স্পষ্টভাবে এই যুদ্ধে জয়ী হয়েছে। তারা এমন কোনো সমাধানই গ্রহণ করবে, যা তাদের অর্জনকে সুসংহত করবে এবং এ অঞ্চলে একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করবে। 

উল্লেখ্য, ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প।

যা গ্রিনিচ সময় অনুযায়ী বুধবার রাত ১২টায় শেষ হবে। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি না খুলে দিলে সামরিক অভিযান আরো জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন