ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলা, নিহত এক প্রবাসী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৫ এএম

আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলা, নিহত এক প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

আমিরাতি সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়ার পর তার ধ্বংসাবশেষ গিয়ে হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে পড়ে। এতে সেখানে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় প্ল্যান্ট এলাকা খালি করার সময় এক মিশরীয় নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন সামান্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পাকিস্তানি ও দুইজন মিশরীয় নাগরিক।

কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডে স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা নির্ধারণে এখনও মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে আজ (শুক্রবার) আজবান এলাকায়ও একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনায় ছয়জন নেপালি নাগরিক ও পাঁচজন ভারতীয় নাগরিক সামান্য থেকে মাঝারি মাত্রায় আহত হন। এছাড়া একজন নেপালি নাগরিক গুরুতরভাবে আহত হয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন