ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রাম্পের হাস্যকর কর্মকাণ্ডের জন্য হরমুজ প্রণালি খোলা হবে না: আইআরজিসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

ট্রাম্পের হাস্যকর কর্মকাণ্ডের জন্য হরমুজ প্রণালি খোলা হবে না: আইআরজিসি

ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির পরিস্থিতি তাদের “দৃঢ় ও পূর্ণ নিয়ন্ত্রণে” রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যকর কার্যকলাপের জন্য এটি শত্রুদের জন্য খুলে দেওয়া হবে না।

বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। আইআরজিসির এই বক্তব্যের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন— ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে তিনি শর্ত দেন, হরমুজ প্রণালি “খোলা, নিরাপদ ও স্বাভাবিক” না হলে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতি বিবেচনা করবে না।

এদিকে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির অনুরোধের বিষয়টি নিশ্চিত করা হয়নি। বরং আইআরজিসির সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়েছে, কৌশলগত এই গুরুত্বপূর্ণ প্রণালি নিয়ে তেহরান আপোশের কোনো ইঙ্গিত দিচ্ছে না।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন