ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইরানি রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না: তেহরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:০১ পিএম

ইরানি রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না: তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানি রউফ লেবানন ছাড়ছেন না এবং সেখানেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।

যদিও গত সপ্তাহে লেবানন সরকার মোহাম্মদ রেজা শেইবানি রউফকে বহিষ্কার করেছিল এবং দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল।

ইসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, “লেবাননে আমাদের দূতাবাস খোলা রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে হওয়া আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের রাষ্ট্রদূত বৈরুতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে তার কাজ চালিয়ে যাবেন এবং তিনি তার বাসভবনেই অবস্থান করবেন।”

লেবাননের একাধিক সূত্র বিবিসি পার্সিয়ানকে জানিয়েছে, ইরানের রাষ্ট্রদূত লেবাবন ছাড়বেন না। আর, লেবাননের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দূতাবাসে প্রবেশের নিয়ম নেই এবং তারা রাষ্ট্রদূতকে জোর করে বের করতে পারবে না। কারণ কূটনৈতিক নিয়ম অনুযায়ী, দূতাবাসটি এখন ইরানের ভূখণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

গত সপ্তাহে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ রেজা শেইবানি রউফকে “অনাকাঙ্ক্ষিত ব্যক্তি” ঘোষণা করে এবং তাকে রোববারের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। তেহরান ও বৈরুতের সম্পর্কের ইতিহাসে এ ছিল এক নজিরবিহীন পদক্ষেপ।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শেইবানি লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপমূলক মন্তব্য করেছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন