ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলে নিহত ১, আহত ২৫

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:১৪ এএম

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলে নিহত ১, আহত ২৫

ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার এই হামলার পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর আলজাজিরার।

ইসরাইলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে তেল আবিব, মধ্যাঞ্চল এবং পশ্চিম জেরুজালেমে সারাদিন ধরে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো এই হামলায় তেল আবিব, গানে তিকভা এবং কাফর কাসেম এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ইসরাইলের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এদিনের হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন