ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক ভিসায় ভ্রমণ করা যাবে যে ৬ দেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:১৯ এএম

এক ভিসায় ভ্রমণ করা যাবে যে ৬ দেশ

এক ভিসায় ভ্রমণ করা যাবে যে ৬ দেশ

এক ভিসায় ভ্রমণ করা যাবে যে ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক : আগামী দুই বছরের মধ্যে সমন্বিত পর্যটক ভিসা পদ্ধতি চালু করবে উপসাগরীয় ছয় দেশ। দেশগুলোর পর্যটন খাতের উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) সদস্য দেশগুলোর পর্যটনমন্ত্রীদের নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়।বিশ্ব ঘটনাবলী

আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তোক আল-মারি বলেন, সমন্বিত ভিসাধারীরা উপসাগরীয় ছয়টি দেশেই ভ্রমণের সুযোগ পাবে।

তা হলো বাহরাইন, ওমান, কুয়েত, সৌদি আরব, কাতার ও আমিরাত। উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে এ বিষয়ে চূড়ান্তভাবে জানানো হবে। ভিসাবিষয়ক নির্ধারিত প্রবিধান ও আইন তৈরির পর ২০২৪ বা পরের বছর তা চালু হতে পারে।

জিসিসির মহাসচিব জসিম আলবুদাই বলেন, ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা স্কিম বা সমন্বিত পর্যটন ভিসা পদ্ধতি নির্ধারিত সময়ে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পাবে। তা ছাড়া আন্তর্জাতিক পর্যটকদের আগমনে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

তিনি আরো জানান, ২০২৩ থেকে ২০৩০ সালের উপসাগরীয় দেশগুলোর যৌথ পর্যটন কৌশল অনুসারে, এসব দেশে অন্তর্মুখী ভ্রমণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ ধরা হয়েছে। গত বছর দেশগুলোতে দর্শনার্থীর সংখ্যা ৩৯.৮ মিলিয়নে পৌঁছে।

এতে ২০২১ সালের তুলনায় ১৩৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০৩০ সালের মধ্যে দর্শনার্থীর এই সংখ্যা ১২৮.৭ মিলিয়নে পৌঁছানো এখন লক্ষ্য।

তিনি আরো বলেন, জিসিসি দেশগুলোতে পর্যটকের সংখ্যা বছরে ৮ শতাংশ বৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সেই অনুসারে ২০২৩ সালের শেষ নাগাদ এই খাতে ৯৬.৯ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালে ১৮৮ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। জিডিপিতে এসব দেশের ভ্রমণ ও পর্যটন খাতের অবদান ৭ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০২৩ সালে এর মূল্য সংযোজন ১৮৫.৯ বিলিয়নে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সূত্র : ডাব্লিওএএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন