ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের গ্যাস পাইপলাইনে হামলা | Barta Bazar

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

ইরানের গ্যাস পাইপলাইনে হামলা | Barta Bazar

ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন করে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, চলমান হামলার অংশ হিসেবে ইসফাহান শহরের কাভেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসনিক ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসব স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত খোররামশাহর বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইনেও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একই সূত্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। এরই মধ্যে এই হামলার খবর সামনে এলো। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন