ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রবার্ট মুলার মারা গেছেন, ভালো হয়েছে, আমি খুশি: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৩২ পিএম

রবার্ট মুলার মারা গেছেন, ভালো হয়েছে, আমি খুশি: ট্রাম্প

রবার্ট মুলার মারা গেছেন, ভালো হয়েছে, আমি খুশি: ট্রাম্প

রবার্ট মুলার মারা গেছেন, ভালো হয়েছে, আমি খুশি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার মারা গেছেন। শনিবার তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৮১ বছর।

পরিবারের এক বিবৃতিতে জানানো হয়, তিনি শুক্রবার রাতে মারা গেছেন এবং এ সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।

রবার্ট মুলার ২০১৭ সালে বিশেষ কাউন্সেল হিসেবে দায়িত্ব পান। তিনি ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং সে সময়কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্ত করেন। ২০১৯ সালে প্রকাশিত প্রতিবেদনে রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে।

তিনি ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এফবিআই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে, মুলারের মৃত্যুর পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি লেখেন, ‘রবার্ট মুলার মারা গেছেন, ভালো হয়েছে, আমি খুশি।’ তার এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন