ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইরানি হামলার ভয়াবহতা স্বীকার করে যা বললেন নেতানিয়াহু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম

ইরানি হামলার ভয়াবহতা স্বীকার করে যা বললেন নেতানিয়াহু

ইরানি হামলার ভয়াবহতা স্বীকার করে যা বললেন নেতানিয়াহু

ইরানি হামলার ভয়াবহতা স্বীকার করে যা বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার পর অন্তত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

এদিকে, ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে। সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন।

তিনি এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, ‘জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে কাজ করা উদ্ধারকারী বাহিনীকে আরো শক্তিশালী করা হবে। একই সঙ্গে তিনি দেশবাসীকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।’

নেতানিয়াহু আরো বলেন, ‘সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন