ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত, তবে...

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম

হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত, তবে...

হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত, তবে...

হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত, তবে...

আন্তর্জাতিক ডেস্ক : শত্রু দেশ ছাড়া অন্য সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এ সুবিধা পাবে না।

ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে দেশটির আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) প্রতিনিধি আলি মুসাভি বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলে এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল চালু রাখা হবে।

তিনি অভিযোগ করেন, বর্তমানে এই পথ অচল হয়ে পড়ার মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’।

মুসাভি আরও বলেন, ইরান কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয়। তবে এর জন্য আগ্রাসন বন্ধ হওয়া এবং পারস্পরিক আস্থা পুনর্গঠন জরুরি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে হরমুজ প্রণালির পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে।

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন