ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানি কূটনীতিকদের অবাঞ্চিত ঘোষণা করল সৌদি আরব

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৭:৫৫ এএম

ইরানি কূটনীতিকদের অবাঞ্চিত ঘোষণা করল সৌদি আরব

ইরানের ক্রমাগত হামলার কারণে সৌদি আরব ইরানের সামরিক উপদূত, তার সহকারী এবং দূতাবাসের আরও তিন কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে। তাদের ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে। শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এর বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে ‘বড় ধরনের পরিণতি’ আসবে।

এর আগে বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সাম্প্রতিক হামলার পর ইরানের প্রতি সব আস্থা ভেঙে গেছে এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অধিকার সৌদি আরব সংরক্ষণ করে।

উল্লেখ্য, বছরের পর বছর বৈরিতার পর ২০২৩ সালে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করেছিল। সেই সম্পর্ক এখন বড় ধরনের সংকটে পড়েছে। ইরান যুদ্ধ এবং উপসাগরীয় প্রতিবেশীদের ওপর তেহরানের হামলা মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত করেছে এবং উৎপাদন বন্ধ করতে বাধ্য করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন