ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গার্সিয়া দ্বীপে মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১০:১২ পিএম

গার্সিয়া দ্বীপে মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যে আঘাত হানতে পারেনি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আজ শুক্রবার (২১ মার্চ) এ খবর জানিয়েছে।

একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি। অপর ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ ইন্টারসেপ্টর ছুড়ে ঠেকিয়ে দেয়া হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এ ঘটনার পর মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস ও ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাস কোনো সাড়া দেয়নি।

দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরের প্রায় মাঝামাঝি অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপ। ইরান থেকে এর দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার। তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে দূরবর্তী স্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।

ইরানের মেহের নিউজ এজেন্সি বলেছে, ইরান থেকে ৪ হাজার কিলোমিটার দূরের দিয়াগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করার বিষয়টি ইঙ্গিত দেয় যে, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা পূর্ব ঘোষিত সীমার চেয়েও বেশি হতে পারে।

ইরান এতদিন বলে এসেছে যে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। কিন্তু এত দূরের একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করা থেকে স্পষ্ট যে, তারা দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে বা অন্তত সেই সক্ষমতা প্রদর্শন করতে চাইছে।

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে এই ঘাঁটিটি ব্যবহার করার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এর পরপরই দিয়াগো গার্সিয়ার সামরিক ঘাঁটিকে লক্ষ্যস্থল করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বিশ্লেষকরা বলছেন, এটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জন্য মূলত একটি বার্তা যে, ইরান শুধু কাছাকাছি অঞ্চল নয়, দূরের কৌশলগত ঘাঁটিতেও হামলার সক্ষমতা রাখে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন