ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৬:২৮ পিএম

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

ঘন ঘন বেজে উঠছে সাইরেন। শত্রু বিমান দেখলেই দেশবাসীকে সতর্ক করছে কর্তৃপক্ষ। যেকোনো সময় বোমা হামলার ঝুঁকি আর অনিশ্চয়তা। এর মধ্যেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন ইরানিরা।

বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশের পাশাপাশি আজ শনিবার (২১ মার্চ) ইরানে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি উপেক্ষা করেই তেহরানে খোলা আকাশের নিচে ঈদের নামাজে শামিল হন হাজারো নারী-পুরুষ।

প্রতিবেদনে বলা হয়, ভোরের আলো ফুটতেই তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জড়ো হতে থাকেন তারা। মসজিদের ভেতর জায়গা না থাকায় বাইরে জায়নামাজ পেতে নামাজ আদায় করেন। চলমান যুদ্ধের মধ্যে এমন জমায়েত ছিল চোখে পড়ার মতো।

শুধু তেহরান নয়, মধ্য ইরানের আরাক, দক্ষিণ-পূর্বের জাহেদান ও পশ্চিমাঞ্চলের শহর আবাদানেও ঈদের নামাজ আদায়ের একই দৃশ্য দেখা গেছে। ধ্বংসস্তূপ আর প্রিয়জন হারানোর শোক নিয়ে এ দিন মহান সৃষ্টিকর্তার দরবারে শান্তি চেয়ে মোনাজাত করেছেন ইরানিরা।

যুদ্ধ, ক্ষতি আর অনিশ্চয়তা সত্ত্বেও ঈদকে কেন্দ্র করে তাদের এই একত্রিত হওয়া বড় শক্তির পরিচয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে প্রায় প্রতিদিনই দেশটিতে বোমা হামলা চলছে। গত রাতেও রাজধানী তেহরানসহ তার আশপাশের এলাকায় হামলার খবর পাওয়া গেছে। এর আগে গত শুক্রবার (২০ মার্চ) নওরোজ উদযাপন করেছে ইরানিরা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন