ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইরানের গ্যাস ফিল্ডে আর হামলা চালাবে না ইসরায়েল: নেতানিয়াহু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৭:৪৮ এএম

ইরানের গ্যাস ফিল্ডে আর হামলা চালাবে না ইসরায়েল: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে আর হামলা চালাবে না ইসরায়েল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে ইসরায়েল নিজ সিদ্ধান্তে ওই গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছিল বলে জানান তিনি।

নেতানিয়াহু অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বকে চাপ দিতে চাইছে। তবে এই চেষ্টা সফল হবে না বলেও তিনি দাবি করেন।

এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনেনি। বরং ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন