ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমিরাতে ব্রিটিশ-অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:১৫ এএম

আমিরাতে ব্রিটিশ-অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আল মিনহাদ বিমান ঘাঁটিতে থাকা কর্মী সংখ্যা ও সরঞ্জামের ধরণ সম্পর্কে কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, বুধবার সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক সদর দপ্তরের কাছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কেউ হতাহত হয়নি।

অ্যালবানিজ সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত করছি যে কোনো অস্ট্রেলীয় সেনা আহত হননি এবং সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন।

অস্ট্রেলীয় এই নেতা বলেন, ক্ষেপণাস্ত্রটি একটি আবাসন ব্লক এবং একটি চিকিৎসা কেন্দ্রের ‌‘সামান্য ক্ষতি’ করেছে।

দুবাই থেকে মাত্র ২৪ কিলোমিটার (১৫ মাইল) দক্ষিণে অবস্থিত আল মিনহাদ বিমান ঘাঁটি ২০০৩ সাল থেকে অস্ট্রেলীয় বাহিনীকে আশ্রয় দিয়ে আসছে এবং এটি মধ্যপ্রাচ্যে দেশটির অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে।

২০২৪ সালের মার্চ মাসে, প্রিন্সেস রয়্যাল দুবাইয়ের দক্ষিণে অবস্থিত এই ঘাঁটিতে যুক্তরাজ্যের একটি স্থায়ী সামরিক স্থাপনা ‘ডনেলি লাইনস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তৎকালীন একটি আরএএফ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, এই নতুন স্থাপনায় ব্রিটিশ সৈন্যদের জন্য বাসস্থান এবং কল্যাণমূলক সুবিধা থাকবে। সূত্র: বিবিসি

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন