ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেল রপ্তানি অব্যাহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৩:৪২ এএম

হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেল রপ্তানি অব্যাহত

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। তবে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে দেশটি এখনও লাখ লাখ ব্যারেল তেল রপ্তানি অব্যাহত রেখেছে তেহরান।

সামুদ্রিক যান চলাচল ও বাণিজ্য তথ্যবিষয়ক প্ল্যাটফর্মগুলোর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তেলবাহী ট্যাংকারসহ প্রায় ৯০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, প্রণালিটি দিয়ে পার হওয়া অনেক জাহাজই পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে নিজেদের অবস্থান বা সংকেত গোপন রেখে চলাচল করছে। ধারণা করা হচ্ছে, এসব জাহাজের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা রয়েছে।

এ ছাড়া সম্প্রতি ভারত ও পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজও সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সংশ্লিষ্ট সরকারগুলোর জোর কূটনৈতিক তৎপরতা ও আলোচনার কারণেই জাহাজগুলোর এই নিরাপদ যাতায়াত সম্ভব হয়েছে। এর একটি উদাহরণ হিসেবে ভারতের মুম্বাই বন্দরে লাইবেরিয়ার পতাকাবাহী ‘শেনলং সুয়েজম্যাক্স’ নামের একটি ট্যাংকারের কথা বলা যায়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন