ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম? জানা গেল আসল কারণ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম? জানা গেল আসল কারণ

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম? জানা গেল আসল কারণ

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম? জানা গেল আসল কারণ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতি বিনিয়োগকারীদের নজর এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। বুধবার (১৮ মার্চ) স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯৮৪.২৯ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্সের

ওএএনডিএ-এর সিনিয়র মার্কেট বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘স্বর্ণের ভবিষ্যত মূলত ফেডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ফেড কি এ বছর সুদের হার কমাবে, নাকি অপরিবর্তিত রাখবে—এটি এখন দেখার বিষয়।’

এখনকার ধারণা অনুযায়ী, ফেড তাদের নীতিগত সিদ্ধান্তে দ্বিতীয়বারের মতো সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে।

সাধারণত, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার সময় স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু উচ্চ সুদের হার স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ নিম্নমুখী। স্পট সিলভার ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৮.৪২ ডলারে নেমেছে। স্পট প্ল্যাটিনামের দাম ১.২ শতাংশ কমে দুই হাজার ৯৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৩ শতাংশ কমে এক হাজার ৫৮০.৮১ ডলারে দাঁড়িয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন