ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কবার্তা, নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কবার্তা, নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির চরম উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। রোববার (১৫ মার্চ) লাইভ আপডেটে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন উপলব্ধ বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করেন। পরিস্থিতির আকস্মিক অবনতি হতে পারে— এমন আশঙ্কা থেকেই এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।

নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যের ‘দ্রুত পরিবর্তনশীল’ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক ও কড়া নজর রাখছে। কোনো প্রকার ঝুঁকি এড়াতেই নাগরিকদের সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

সতর্কবার্তায় দূতাবাস আরও উল্লেখ করেছে, পরিস্থিতি অনুকূলে থাকতে থাকতেই যেন নাগরিকরা এই সুযোগ গ্রহণ করেন।

প্রসঙ্গত, রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম বিমানবন্দরগুলো বর্তমানে চালু থাকলেও সৌদি আকাশসীমায় ঝুঁকি বাড়ছে। ক্রমাগত মিসাইল এবং ড্রোন হামলার হুমকির কারণে প্রায়ই আকাশপথের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এ অবস্থায় বিমানবন্দরে যাওয়ার আগে সরাসরি এয়ারলাইন্সগুলোর কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ তথ্য ও সম্ভাব্য বাতিল বা বিলম্বের বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যারা এখনই দেশ ছাড়ছেন না বা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য দূতাবাসের কঠোর নির্দেশনা রয়েছে। যেমন—

* নিরাপদ আশ্রয়: নিজের ঘর বা নিকটস্থ কোনো ভবনে একটি নিরাপদ স্থান চিহ্নিত করে রাখুন।

* মজুত: পর্যাপ্ত খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য জরুরি সরঞ্জাম মজুত রাখুন যাতে পরিস্থিতি খারাপ হলে ঘরের ভেতরেই অবস্থান করা যায়।

* স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা সবসময় মেনে চলুন, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলুন এবং দূতাবাসের সর্বশেষ নির্দেশনার ওপর নজর রাখুন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন