সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে পাঁচটি মার্কিন ট্যাংকার বিমানের ব্যাপক ক্ষতি হয়েছে এমন খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কয়েকদিন আগে ঘাঁটিতে হামলা হলেও, বিমানগুলো আঘাতপ্রাপ্ত বা ধ্বংস হয়নি।’
মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘পাঁচটির মধ্যে চারটির কার্যত কোনো ক্ষতি হয়নি এবং ইতিমধ্যেই বিমানগুলো যার যার পরিষেবায় ফিরে এসেছে। একটির সামান্য বেশি ক্ষতি হয়েছে, তবে সেটিও শিগগিরই আকাশে উড়বে।’ এ সময় মিডিয়ার ওপর ক্ষোভ ঝারেন ট্রাম্প। বলেন, ‘মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক।’
বার্তা বাজার/এস এইচ






