ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্টের ১১ হাজার সেনা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:৩২ এএম

মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্টের ১১ হাজার সেনা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ১১ হাজার সেনা হোটেল ও বাসাবাড়িতে অবস্থান নিয়েছে। তাদের ব্যাপারে তথ্য দিতে আরব দেশগুলোর সাধারণ নাগরিকদের কাছে তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা সংস্থা।

শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ। বিপ্লবী গার্ডের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ‘তাদের আরব ভাইদের মানবঢাল হিসেবে ব্যবহার’ করার চেষ্টা করছে।

গোয়েন্দা সংস্থা বলেছে, “আমরা মার্কিনিদের সন্ধান বের করে তাদের ওপর হামলা চালাতে বাধ্য হচ্ছি। তাই, ভালো হবে যদি আপনার তাদের হোটেলে জায়গা না দেন এবং তাদের থেকে দূরে থাকেন।”

“আমেরিকার সন্ত্রাসীদের পালিয়ে থাকার স্থান সম্পর্কে আমাদের জানানো আপনাদের ইসলামিক দায়িত্ব। তাদের ব্যাপারে তথ্য আমাদের টেলিগ্রামে পাঠান।”— যোগ করেছে বিপ্লবী গার্ডের গোয়েন্দারা।

সূত্র: সিএনএন

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন