ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্বের : ইরানের প্রেসিডেন্ট

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০১:০৭ পিএম

শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্বের : ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো হুমকিতেই মাথা নত করবে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

বুধবার রাষ্ট্রীয় সম্প্রচারে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প যদি মনে করেন স্লোগান বা হুমকি দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেন, তবে তিনি ভুল করছেন। ইরানি জাতি ভয় পায় না। মর্যাদা রক্ষা করে জীবন দেওয়া আমাদের গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “আমরা কারও চাপ বা ভয়ের কাছে আত্মসমর্পণ করব না। সাহসিকতার সঙ্গে জাতির অধিকার ও সার্বভৌমত্ব রক্ষা করব।”

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সম্মেলনে ট্রাম্প ইরানকে সন্ত্রাসে সমর্থন বন্ধ, প্রক্সি যুদ্ধ থামানো এবং পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা পুরোপুরি পরিত্যাগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। তবে ইরান যদি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে কঠোর ব্যবস্থা নিতে পিছপা হব না।”

এই হুমকির পরিপ্রেক্ষিতে ইরান জানায়, তারা আলোচনায় আগ্রহী, তবে কোনো চাপের মুখে নয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমরা আলোচনায় বসতে পারি, কিন্তু সেটা হবে সমান মর্যাদার ভিত্তিতে। ভয় দেখিয়ে কিছুই আদায় করা যাবে না।”

এদিকে, যুক্তরাষ্ট্র বুধবার আবারও নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের বিরুদ্ধে। এবার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ছয় ব্যক্তি এবং ১২টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি ২০১৮ সালে ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

বর্তমানে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে ফের আলোচনা চলছে, যদিও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

তথ্যসূত্র: আলজাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন