ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এবার মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁমকি ইরানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

এবার মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁমকি ইরানের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জেনারেল ইব্রাহিম জাব্বারি ওই হুমকি দিয়েছেন।

তিনি বলেন, ‌‌‘‘আমরা শত্রুকে বলছি, তারা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এই অঞ্চলের সবকটি অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানব।’’

জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, ‘‘আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের ওপরে এবং এটি শিগগিরই ২০০ ডলারে পৌঁছাবে। ২০২৪ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলার ছাড়িয়েছে।’’

উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে উল্লেখযোগ্য পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি পরিচালনা করে। বিশ্বব্যাপী দৈনিক তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ – প্রায় ২০ মিলিয়ন ব্যারেল – এই সংকীর্ণ করিডোর দিয়ে যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন