দক্ষিণ লেবাননে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর আলজাজিরা।
নিহত সেনার নাম মাহের খাতার (৩৮)। তিনি ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকার বাসিন্দা ছিলেন।
ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মাহের খাতার কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরে কর্মরত ছিলেন।
তবে কীভাবে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে সেনাবাহিনী বিস্তারিত কিছু জানায়নি।
বার্তা বাজার/এমএমএইচ






