ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হরমুজ প্রণালিতে ৩ ইন্দোনেশিয়ান নাবিক নিখোঁজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম

হরমুজ প্রণালিতে ৩ ইন্দোনেশিয়ান নাবিক নিখোঁজ

ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে ইন্দোনেশিয়ার ৩ ক্রু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (৮ মার্চ) এক বিবৃতিতে নিখোঁজের বিষয়টি জানানো হয়।

শুক্রবার হরমুজে প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী টাগবোট ‘মুসাফাহ-২’ ডুবির ঘটনায় নিখোঁজ তিন ইন্দোনেশীয় নাবিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। জাকার্তার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক ইন্দোনেশীয় নাগরিক বর্তমানে ওমানের খাসাব শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে অগ্নিকাণ্ডজনিত জখম রয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ডুবে যাওয়ার আগে মুসাফাহ-২ নৌযানটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং এতে ভয়াবহ আগুন ধরে যায়। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা উদ্‌ঘাটনে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।’

মুসাফাহ নামের নৌযানটিতে ইন্দোনেশিয়া, ভারত ও ফিলিপাইনের মোট সাতজন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তিনজন ইন্দোনেশীয় নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। নিরাপত্তা সংস্থা ‘ভ্যানগার্ড’ দাবি করেছে যে, মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘সাফিন প্রেস্টিজ’-কে সহায়তা করার প্রচেষ্টাকালে টাগবোটটি দুটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন