ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:১৪ এএম

ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই কিউবা নিয়ে নতুন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ইস্যু শেষ হলে কিউবার বিষয়টি হবে ‘শুধু সময়ের ব্যাপার’।

দেশটির নির্বাসিত জনগণ এখন ‘কিউবায় ফিরে যাবে’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আশা করি স্থায়ীভাবে থাকার জন্য নয়… আমরা বিষয়টাকে এতটাও সুন্দর করতে চাই না যে, আপনারা সেখানেই থেকে যান। তবে কিছু মানুষ হয়তো থাকতে চাইবে। তারা কিউবাকে অনেক ভালোবাসে।’

ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভবিষ্যৎ নীতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকার সময় কিউবা প্রসঙ্গ তোলায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় ওয়াশিংটন হাভানার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে।

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ইরান ইস্যুর পাশাপাশি লাতিন আমেরিকার দেশ কিউবাকে ঘিরেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন