ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেল তুরস্ক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেল তুরস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেল তুরস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের উত্তাপ এবার স্পর্শ করল ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্ককে। ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে আঙ্কারা। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই সেটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ছোড়া ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের মূল ভূখণ্ডের দিকে আসছিল। 

তবে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর শক্তিশালী রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত করতে সক্ষম হয়। এরপর ন্যাটোর ইন্টারসেপ্টর মিসাইল নিখুঁত নিশানায় আঘাত হেনে ইরানি ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই অকেজো করে দেয়। এই ঘটনার ফলে তুরস্কের অভ্যন্তরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন