ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার চার আরব রাষ্ট্রনেতার সঙ্গে ফোনালাপের পর যে সিদ্ধান্ত নিলেন পুতিন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৪ পিএম

এবার চার আরব রাষ্ট্রনেতার সঙ্গে ফোনালাপের পর যে সিদ্ধান্ত নিলেন পুতিন

এবার চার আরব রাষ্ট্রনেতার সঙ্গে ফোনালাপের পর যে সিদ্ধান্ত নিলেন পুতিন

এবার চার আরব রাষ্ট্রনেতার সঙ্গে ফোনালাপের পর যে সিদ্ধান্ত নিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে সংঘাত বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে আরব উপসাগরীয় নেতাদের উদ্বেগ তেহরানকে জানাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর টাইমস অব ইসরায়েলের।বাংলা সংবাদ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, গতকাল পুতিন চারজন আরব উপসাগরীয় রাষ্ট্রনেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন। মস্কোর সঙ্গে তেহরানের কৌশলগত অংশীদারত্বের সম্পর্ককে কাজে লাগিয়ে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের চেষ্টা করবেন তিনি।

পেসকভ বলেন, ‘উত্তেজনা সামান্য হলেও কমাতে পুতিন অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন।’

তিনি জানান, আলোচনাগুলোতে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোর ওপর হামলা নিয়ে তাদের গভীর উদ্বেগ ইরানি নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা এবং হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে বলে জানা গেছে। এতে টানা তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

ক্রেমলিন আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা হয়নি। আপাতত এমন কোনো আলোচনার পরিকল্পনাও নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন