ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইসরায়েলকে দিয়ে ইরানে প্রথমে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ পিএম

ইসরায়েলকে দিয়ে ইরানে প্রথমে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে প্রথমে ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এরপর ইরান যখন জবাব দেবে, তখন ইসরায়েলকে সহযোগিতার নামে এতে যোগ দেবে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম পলিটিকোকে এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সুইজারল্যান্ডের জেনেভায় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তৃতীয় দফায় আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, আজকের আলোচনাটিকে শেষ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

পলিটিকো বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা গোপনে হয়ত তাকে বলবেন ইসরায়েলকে দিয়ে যেন হামলা চালানো হয়। এরপর ইরান যখন এর জবাব দিতে পাল্টা হামলা চালাবে, তখন মিত্র ইসরায়েলকে সহায়তার অজুহাতে যুক্তরাষ্ট্রও হামলা শুরু করবে।

কারণ এ মুহূর্তে ইরানে হামলা চালানোর মতো কোনো অজুহাত যুক্তরাষ্ট্রের কাছে নেই। তারা চায় না নিজেদের হামলাকারী হিসেবে উপস্থাপন করতে।

সূত্র: পলিটিকো

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন