ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৮১

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:০৫ এএম

গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৮১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর টানা আক্রমণে প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, একদিনেই নতুন করে আরও অন্তত ৮১ জন নিহত হয়েছেন, যা মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

বুধবার (১৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর থেকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হন। মধ্যরাতের পর পর্যন্ত বিভিন্ন এলাকায় চালানো হামলায় মৃতের সংখ্যা আরও বাড়ে, যা ৫১ জনে গিয়ে দাঁড়ায়।

অন্যদিকে, দক্ষিণ গাজায় অবস্থিত ইউরোপিয়ান হাসপাতাল ও নাসের হাসপাতালেও বিমান হামলার ঘটনা ঘটেছে। এই দুই হাসপাতালে চালানো হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে সাংবাদিক ও চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষও রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ১৯ হাজার ৭২১ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মৃতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফর করছেন। তিনি জানিয়েছেন, গাজায় যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, “কোনো চাপেই যুদ্ধ বন্ধ করা হবে না।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন